ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৪৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন। এ সময় নিহত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত এক নারী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বরিশাল স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ জন ব্যক্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। পাশাপাশি এক নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫১০ থেকে ৫১৫ জনে দাঁড়িয়েছে।

চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী করোনার চেয়েও ভয়াবহ এবং এর মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তাই সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে এর ভয়াবহতা আরও কঠিন হবে।